মূল অংশে যান

আপনার AI যুক্ত করুন

ChatGPT বা Claude-কে আপনার মিটিং নিয়ে প্রশ্ন করুন

Doppio আপনার মিটিং বাংলা আর English-এ লিখে রাখে। MCP (Model Context Protocol) দিয়ে আপনার নিজের AI assistant-ও সেগুলো পড়তে পারে — Claude বা ChatGPT-কে জিজ্ঞেস করুন “গত সপ্তাহে budget নিয়ে কী ঠিক হয়েছিল?” — উত্তর আসবে আপনার Doppio মিটিং থেকে।

কী পড়তে পারে

  • আপনার মিটিংয়ের তালিকা — নতুনগুলো আগে, নাম বা tag দিয়ে খোঁজা, তারিখ দিয়ে বাছাই
  • মিটিংয়ের সারাংশ — overview, বিস্তারিত নোট, সিদ্ধান্ত, পরের ধাপ আর action items
  • পুরো transcript — প্রতিটি লাইন, সময় আর বক্তাসহ

এটা শুধু পড়ে। কিছু বদলাতে, মুছতে বা share করতে পারে না, আর শুধু আপনার নিজের মিটিং দেখে।

claude.ai-তে সেট আপ (২ মিনিট)

  1. Doppio-তে Settings → Connect your AI খুলে connector URL কপি করুন।
  2. claude.ai-তে Settings → Connectors → Add custom connector খুলে paste করুন।
  3. চাইলে Doppio account দিয়ে sign in করে Allow চাপুন। কোনো token কপি করতে হবে না।

ChatGPT-তে সেট আপ

  1. ChatGPT-তে Settings → Apps & Connectors → Advanced settings খুলে Developer mode চালু করুন।
  2. আবার Apps & Connectors-এ Create চাপুন: নাম Doppio, Doppio-র Settings → Connect your AI থেকে connector URL paste করুন, আর OAuth বাছুন।
  3. Doppio account দিয়ে sign in করে Allow চাপুন। চ্যাটে + মেনু থেকে Doppio চালু করে মিটিং নিয়ে প্রশ্ন করুন।

Custom connector-এর জন্য Developer mode আছে এমন ChatGPT প্ল্যান লাগে (Plus, Pro, Business বা Enterprise)। ChatGPT বদলালে মেনুর নাম একটু আলাদা হতে পারে।

Claude Desktop

Settings → Connect your AI-তে একটা token বানান, সেখানে দেখানো config claude_desktop_config.json-এ paste করে Claude Desktop আবার চালু করুন।

অন্য MCP client

যেসব app remote MCP server সাপোর্ট করে — যেমন Gemini CLI — তারা Settings-এর server URL আর Authorization: Bearer <token> header দিয়ে যুক্ত হতে পারে।

কোন প্ল্যানে আছে

প্ল্যানআপনার AI কী পড়তে পারে
Free—
Student (৳১৪৯)—
Pro (৳২৯৯)মিটিংয়ের তালিকা + সারাংশ
Power (৳৯৯৯)মিটিংয়ের তালিকা + সারাংশ + পুরো transcript

নিয়ন্ত্রণ আপনার হাতে

কোন app যুক্ত করবেন তা আপনি ঠিক করেন, আর Settings থেকে যেকোনো সময় disconnect বা token বাতিল করতে পারেন। অন্য কারো মিটিং কখনো দেখা যায় না।

আপনার AI যুক্ত করুনপ্ল্যান দেখুন