মূল অংশে যান

Doppio সম্পর্কে

বাংলাদেশে বানানো, আমরা যেভাবে কথা বলি সেভাবে

Doppio বাংলায় AI নোট টেকার। মিটিং, ক্লাস আর কল লিখে রাখে — বাংলা, English বা দুটো মিশিয়ে — তারপর দেয় সারাংশ, কার কী কাজ, আর পরে যেকোনো প্রশ্নের উত্তর। একই অ্যাকাউন্টে চলে ওয়েবে, Android অ্যাপে আর Chrome extension-এ।

কেন Doppio

বাংলাদেশে মিটিং বা ক্লাস খুব কমই এক ভাষায় চলে — একই বাক্যে আমরা বাংলা আর English মিশিয়ে কথা বলি। যেসব নোট নেওয়ার অ্যাপ আমরা চেষ্টা করেছি, সেগুলো এখানে গুলিয়ে ফেলে, মাসে ৳১,৮০০+ খরচ, আর কার্ড লাগে। Doppio বানানো হয়েছে এই তিনটাই ঠিক করতে: বাংলা আর English একসাথে, টাকায় দাম, আর bKash বা Nagad-এ পেমেন্ট।

কারা বানাচ্ছেন

Md Tarekujjaman Riad, Doppio-র প্রতিষ্ঠাতা

Md Tarekujjaman Riad

প্রতিষ্ঠাতা · প্রোডাক্ট ম্যানেজার, ঢাকা

Doppio বানিয়েছেন Md Tarekujjaman Riad — ঢাকার একজন প্রোডাক্ট ম্যানেজার। চালু হয়েছে ২০২৬ সালে।

LinkedIn-এ Riad ↗

আমাদের প্রতিশ্রুতি

  • আপনার অডিও রাখা হয় না: লাইভ রেকর্ডিং চলতে চলতেই লেখা হয়ে যায়, আর upload করা ফাইল লেখা হওয়ার পরই মুছে ফেলা হয়।
  • আপনার নোট শুধু আপনার। আপনি share না করলে আর কেউ দেখতে পায় না।
  • আমরা কখনো আপনার ডেটা বিক্রি করি না।

যোগাযোগ করুন

প্রশ্ন, আইডিয়া বা সমস্যা — আমাদের লিখুন, অথবা Facebook আর LinkedIn-এ Doppio খুঁজুন।

hello@heydoppio.comFacebook ↗LinkedIn ↗